ইমাম রেজা (আ.) নিজ শাহাদাতের সংবাদ দিয়েছিলেন / যেভাবে শহীদ হন ইমাম (আ.) / ইমাম (আ.) এর হত্যায় মা’মুনের উদ্দেশ্য / ইমাম (আ.) এর সর্বশেষ কথা / শাহাদাত পরবর্তী ঘটনা...
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা’র সাংস্কৃতিক বিভাগ :
১৪ খণ্ডের এ’লামুল হেদায়াহ’ গ্রন্থটি ফার্সি, ইংরেজী, উর্দু, তুর্কি (ইস্তাম্বুলি) ও মালয়ুসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে; আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা কর্তৃক প্রকাশিত গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের অন্যতম এ গ্রন্থ। লেখক গ্রন্থটিতে বিশ্বস্ত শিয়া ও সুন্নি সূত্র হতে ১৪ মাসুম (আ.) এর জীবনীর উপর আলোকপাত করেছেন।
এ গ্রন্থের ১০ খণ্ড অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আর-রেজা (আ.) এর উপর রচিত হয়েছে। আগামীতে যা কিছু আপনারা অধ্যয়ন করবে তা ঐ গ্রন্থ হতে ইমাম রেজা (আ.) এর শাহাদাত সম্পর্কে সংকলিত কিছু বিষয়।
নিজ শাহাদাতের সংবাদ দিয়েছিলেন ইমাম (আ.)
মানব ইতিহাসে এমন অনেক পরহেজগার ও তাকওয়াবান বান্দার দৃষ্টান্ত রয়েছে যারা স্বপ্ন বা অন্য কোন মাধ্যমে তাদের জীবনের সমাপ্তি সম্পর্কে আগাম সংবাদ লাভ করেছেন। এমনকি তারা তাদের মৃত্যুর মাস, দিন ও সময় সম্পর্কেও আগাম সংবাদ দিয়েছেন। সুতরাং যদি সাধারণ একজন মানুষের মর্যাদার এমন উঁচু পর্যায়ে পৌঁছুতে পারে তবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে, নিষ্পাপ ইমামগণ (আ.) জানবেন যে, তারা কবে, কোথায় এবং কিভাবে পৃথিবী থেকে বিদায় নেবেন।
ইমাম রেজাও (আ.) ছিলেন নিষ্পাপ ইমামদের একজন। অন্যান্য ইমামদের ন্যায় তিনিও এক মুহুর্তের জন্যও মহান আল্লাহ্ হতে গাফিল হননি। পাশাপাশি ঐশী ইলহাম এবং যে সকল রেওয়ায়েত তার সম্মানিত পূর্বপুরুষ মারফত হযরত মহানবী (স.) হতে শুনেছেন তারই ভিত্তিতে তিনি নিজের শাহাদাতের সময় ও স্থান এমনকি দাফনের স্থানটি সম্পর্কেও অবগত ছিলেন। তিনি এ বিষয় সম্পর্কে বিভিন্ন সময়ে ইঙ্গিত করেছেন। যেমন :
* একদা ‘হারুনুর রশিদ’ মসজিদুল হারামের একটি দরজা দিয়ে বাইরে আসলো এবং ইমাম রেজা (আ.) অপর একটি দরজা দিয়ে। এ সময় তিনি বললেন : ‘বাড়ীগুলো কতই না দূরে আর সাক্ষাত কতই না নিকটে। অল্পদিনের মধ্যেই আমি এবং সে তুসে (ইরানের একটি শহর) এক স্থানে একত্রিত হব।’ [উয়ুনু আখবারির রেজা, খণ্ড ২, পৃ. ২১৬; আ’লামুল ওয়ারা খণ্ড ২, পৃ. ৫৯ এবং আল-ইত্তিহাফ বিহুব্বিল আশরাফ, পৃ. ১৫৮ এর উদ্ধৃতি দিয়ে কাশফুল গাম্মাহ, খণ্ড ৩, পৃ. ১০৫।]
* যখন হারুন মদিনায় মসজিদুন নাবী’তে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি) খোতবা পড়ছিলো, ইমাম রেজা (আলাইহিস সালাম)ও সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন : ‘তোমরা দেখতে পাবে আমাকে এবং তাকে (হারুন) একই ঘরে দাফন করা হবে।’ [উয়ুনু আখবারির রেজা, খণ্ড ২, পৃ. ২১৬; কাশফুল গাম্মাহ, খণ্ড ৩, পৃ. ৯৩; আ’লামুল ওয়ারা খণ্ড ২, পৃ. ৫৯ ও আল-ইত্তিহাফ বিহুব্বিল আশরাফ, পৃ. ১৫৮।]
* ইবনে হাজার লিখেছেন : তিনি (ইমাম রেজা আ.) এ কথা বলতেন যে, তিনি ‘মা’মুনের পূর্বে মারা যাবেন এবং তাকে হারুনের পাশে দাফন করা হবে। তাঁর মৃত্যুর পর তাই ঘটেছিল।’ [আস-সাওয়ায়েকুল মুহাররেকাহ, পৃ. ৩০৯।]
* মা’মুন ইমাম রেজা (আলাইহিস সালাম) কে খোরাসানে তলব করার পর যখন তাকে মদিনা থেকে খোরাসানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি স্বীয় আত্মীয়-স্বজন ও পরিবারকে একত্রিত করে তাদের উদ্দেশ্যে বললেন : আমার জন্য কান্নাকাটি ও বিলাপ করো। অতঃপর কিছু অর্থ তাদের মাঝে বিতরণ করে বললেন : ‘আমি আর আমার পরিবারের নিকট ফিরে আসবো না।’ [উয়ুনু আখবারির রেজা, খণ্ড ২, পৃ. ২১৮ ও আ’লামুল ওয়ারা, খণ্ড ২, পৃ. ৫৯-৬০।]
যেভাবে শহীদ হলেন
যেভাবে ইমাম রেজা (আ.) পূর্বেই স্বীয় অনুসারীদেরকে অবগত করেছিলেন সেভাবেই মা’মুন কর্তৃক বিষপ্রয়োগে শহীদ হন।
ইমাম রেজা (আলাইহিস সালাম) এর ওফাত/শাহাদাত সম্পর্কে যে সকল রেওয়ায়েত বর্ণিত হয়েছে সেগুলোতে মতপার্থক্য পরিলক্ষিত।
প্রথম দলটি ইমাম (আলাইহিস সালাম) এর ওফাতকে স্বাভাবিক মৃত্যু বলে আখ্যায়িত করেছেন এবং অপর দলটি লিখেছেন, বিষপ্রয়োগে তাঁর শাহাদাত হয়েছিল। অবশ্য অধিকাংশ রাবি (হাদীস বর্ণনাকারী) ও ঐতিহাসিক দ্বিতীয় মতটিকে গ্রহণ করেছেন।
এখানে ঐ সকল রেওয়ায়েতের কয়েকটি উল্লেখ করবো যাতে বিষপ্রয়োগে ইমাম (আলাইহিস সালাম) এর শাহাদাতের বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।
* সালাহুদ্দীন সাফাদী বলেছেন : ‘মা’মুনের সাথে তার শেষ পরিণতি ছিল এমন যে, মা’মুন তাকে বিষাক্ত ডালিম খেতে দিয়েছিল... যাতে এ কর্মের মাধ্যমে সে বনি আব্বাসের মনে সান্ত্বনা দিতে পারে।’ [আল-ওয়াফি বিল ওয়াফিয়াত, খণ্ড ২২, পৃ. ২৫১।]
* ইয়াকুবি এ সম্পর্কে বলেছেন : ‘বলা হয়, আলী ইবনে হিশাম তাকে বিষাক্ত আনার খাইয়েছিল।’ [তারিখে তাবারী, খণ্ড ৫, পৃ. ১৪৮ ও রুইদাদহায়ে সালে ২০৩।]
* ইবনে হাব্বান স্বীয় গ্রন্থে উল্লেখ করেছেন : ‘তুস (নগরীতে) মা’মুন যে পানীয় আলী ইবনে মুসা আর-রেজা [আ.] কে পান করিয়েছিল তা পান করে ঐ স্থানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’ [আস-সিকাত, খণ্ড ৪, পৃ. ৪৫৭।]
* এ বিষয়ে কিছু কথা উল্লেখ করার পর ‘শাহাবুদ্দীন নুভাইরী’ লিখেছেন : ‘আর বলা হয়েছে, মা’মুন বিষাক্ত আঙ্গুর প্রদানের মাধ্যমে তাকে বিষ প্রয়োগ করেছিল, কিন্তু কেউ কেউ এটাকে অসম্ভব বলে প্রত্যাখ্যন করেছেন।’ [নিহায়াতুল এরাব, খণ্ড ২২, পৃ. ২১০]
* ‘কালকাশান্দি’ হতেও এ সম্পর্কে রেওয়ায়েত বর্ণিত হয়েছে, তিনি বলেছেন : ‘বলা হয় যে, বিষাক্ত ডালিম খাওনোর মাধ্যমে তাকে বিষপ্রয়োগ করা হয়েছিল।’ [মায়াসুরুল ইনাফাহ ফি মায়ালিমিল খিলাফাহ, খণ্ড ১, পৃ. ২১১।]
* মা’মুনই ইমাম (আ.) কে বিষপ্রয়োগ ও হত্যা করেছে বলে তুসের জনগণ মনে করত। খোদ মা’মুনই এ বিষয়টি স্বীকার করেছে